⚠️ Your browser is outdated and this site may look broken. Please use an updated browser like Chrome. — আপনার ব্রাউজারটি পুরনো, সাইটটি ঠিকমতো দেখতে Chrome ব্যবহার করুন।
GeduShop

GeduShop-এর কথা

বাচ্চাদের খেলনা, পোশাক আর দরকারি জিনিসের বাংলাদেশি অনলাইন দোকান।

GeduShop বাচ্চাদের কাজে লাগে এমন জিনিস, খেলনা আর দৈনন্দিন দরকারি পণ্য নিয়ে কাজ করে। সাপ্লায়ারের দেওয়া তথ্য দেখে পণ্য বাছাই করি, পণ্য আর প্যাকিং নিজেরা দেখে নিই। উপাদান, মাপ আর কোন বয়সের জন্য মানানসই, তা পরিষ্কার করে লিখে রাখি, যাতে আপনি বুঝেশুনে কিনতে পারেন।

অ্যাকাউন্ট ছাড়াই বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। অর্ডার করার আগেই পণ্যের দাম, ডেলিভারি চার্জ আর দাম দেওয়ার উপায় দেখতে পাবেন। কেনার আগে বা পরে কিছু জানার থাকলে আমাদের জিজ্ঞেস করুন।

দেখে শুনে পাঠাই

পাঠানোর আগে পণ্য আর প্যাকিং দেখে নিই। পণ্য সম্পর্কে আমরা যা জানি, তা পরিষ্কার করে লিখে দিই।

হাতে পেয়ে দাম দিন

ক্যাশ অন ডেলিভারি আছে। চালু থাকলে অর্ডারের সময় বিকাশেও দিতে পারবেন।

সারা দেশে ডেলিভারি

শহর হোক বা গ্রাম, বাংলাদেশের সব জেলায় পণ্য পৌঁছে দিই।

ন্যায্য দাম

যে দাম দেখছেন সেটাই দাম। বাড়তি কোনো লুকানো চার্জ নেই।

আপনার সোনামণির জন্য কিছু দেখবেন?

পণ্য দেখুন